নির্বাচন সুষ্ঠুভাবে চলছে : রিটার্নিং অফিসার
প্রচ্ছদ » Uncategorized » নির্বাচন সুষ্ঠুভাবে চলছে : রিটার্নিং অফিসার
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: নির্বাচন সুষ্ঠুভাবে চলছে। এখন পর্যন্ত কোনো পক্ষ থেকেই অভিযোগ পাওয়া যায়নি বলে জানিয়েছেন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডল। আজ মঙ্গলবার সকালে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডল বলেন, আমরা আশা করছি, বিকেল ৪টা পর্যন্ত নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। এছাড়া আমরা চাই, গাজীপুরবাসীর নির্বাচন অবাধ ও সুষ্ঠু হোক।
তিনি আরো বলেন, আমাদের সহকারী রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে বিভিন্ন কেন্দ্র হতে যে তথ্য পেয়েছি, তাতে সঠিক সময়ে নির্বাচন শুরু হয়েছে। সব ক্ষেত্রে আইনশৃঙ্খলা পরিবেশ স্বাভাবিক রয়েছে।
রকিব উদ্দিন মণ্ডল বলেন,‘বিএনপির আগের নির্বাচনগুলোতে অভিযোগ দিলে আমরা তার ব্যবস্থা নিয়েছিলাম। কিন্তু আজকে এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ জানায়নি। আমাকে লিখিত কোনো অভিযোগ করেনি কেউই।








