বিদায়ী সপ্তাহে লুজারের শীর্ষে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স
প্রচ্ছদ » Uncategorized » বিদায়ী সপ্তাহে লুজারের শীর্ষে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির দর কমেছে ২০ শতাংশ।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, গড়ে প্রতিদিন কোম্পানিটির ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ৩ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
লুজারের দ্বিতীয় স্থানে রয়েছে দুলামিয়া কটন স্পিনিং মিলস লিমিটেড। এ কোম্পানির প্রতিটি শেয়ারের দর কমেছে ১৭ দশমিক ২৬ শতাংশ। গড়ে প্রতিদিন কোম্পানিটির প্রায় ৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকায় তৃতীয় স্থানে রয়েছে লিগাসি ফুটওয়্যার লিমিটেড। এ কোম্পানির প্রতিটি শেয়ারের দর কমেছে ১৫ দশমিক ৩৯ শতাংশ। গড়ে প্রতিদিন কোম্পানিটির প্রায় ৫ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ২৮ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এছাড়া লুজারে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে, সিঅ্যান্ডএ টেক্সটাইল, বাংলাদেশ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, আনোয়ার গ্যালভানাইজিং, ফিনিক্স ইন্স্যুরেন্স কোম্পানি, কেয়া কসমেটিক্স এবং আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।








