দর বাড়ার শীর্ষে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স

প্রচ্ছদ » Uncategorized » দর বাড়ার শীর্ষে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স

Prime Islami Lifeপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: সপ্তাহের শেষ দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে উঠে এসেছে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। এই দিন শেয়ারটির দর বেড়েছে ৪ টাকা ৯০ পয়সা বা ৯ দশমিক ৯৮ শতাংশ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, শেয়ারটি সর্বশেষ ৫২ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৩৪০ বারে ২ লাখ ১ হাজার ৭০৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৩ লাখ ২ হাজার টাকা।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। এই কোম্পানিটির দর বেড়েছে ১০ টাকা বা ৯ দশমিক ৯৫ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ১১০ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ৬৯২ বারে ১ লাখ ৮২ হাজার ৮২৭টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৯৩ লাখ ৯৩ হাজার টাকা

এমবি ফার্মাসিউটিক্যালস লিমিটেড গেইনারের তৃতীয় স্থানে উঠে এসেছে। এই দিন কোম্পানিটির দর বেড়েছে ৫৫ টাকা ৭০ পয়সা বা ৭ দশমিক ৪৯ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৭৯৯ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ১ হাজার ৭৯ বারে ৬২ হাজার ২৭টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ৯৩ লাখ ৯০ হাজার টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সোনালী আশঁ, ইনটেক লিমিটেড, আনলিমা ইয়ার্ন ডায়িং, গ্লাক্সোস্মিথ ক্লাইন, ন্যাশনাল টি কোম্পানি, রেকিট বেনকিজার (বিডি) ও আইসিবি এএমসিএল সেকেন্ড মিচুয়াল ফান্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০