দর পতনের শীর্ষে জুট স্পিনার্স
প্রচ্ছদ » Uncategorized » দর পতনের শীর্ষে জুট স্পিনার্স
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার টপটেন লুজার বা দরপতনের তালিকায় শীর্ষে অবস্থান করছে জুট স্পিনার্স লিমিটেড। এদিন কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৯৬ শতাংশ বা ১৩ টাকা ৪০ পয়সা কমেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, শেয়ারটি সর্বশেষ ১২১ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ১০২ বারে ৭ হাজার ৬৫৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৯ লাখ ৫২ হাজার টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৪৫ শতাংশ বা ২ টাকা ৪০ পয়সা কমেছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২৬ টাকায় লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ৪৪৬ বারে ৩ লাখ ৮ হাজার ৩৮৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭৯ লাখ ৯৬ হাজার টাকা।
তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে এমএল ডায়িং। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৩৯ শতাংশ বা ৩ টাকা ৪০ পয়সা কমেছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৩২ টাকা ৮০ পয়সায় লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ১ হাজার ৮৯০ বারে ১১ লাখ ৬৫ হাজার ৩৪১টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ৯১ লাখ ৩৮ হাজার টাকা।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানি হচ্ছে- জেএমআই সিরিঞ্জ, কাট্টালি টেক্সটাইল, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস, সোনালী আশঁ, স্টাইল ক্রাফ্ট ও কুইন সাউথ টেক্সটাইল মিলস লিমিটেড।








