জিলবাংলা সুগারের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
প্রচ্ছদ » রাজনীতি » জিলবাংলা সুগারের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর’১৮) অনিরীক্ষত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে জিলবাংলা সুগার। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, দ্বিতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১৮.৭০ টাকা। যা আগের বছর একই সময় ছিল ১৪.১১ টাকা।
এদিকে, ছয় মাসে (জুলাই-ডিসেম্বর’১৮) শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩৬.২৭ টাকা। যা আগের বছর একই সময় ছিল ২৯.৭২ টাকা।
এছাড়া শেয়ার প্রতি কার্যকর নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৩৫.১৪ টাকা ঋণাত্মক। ৩১ ডিসেম্বর ২০১৮ সমাপ্ত সময়ে কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৫২৫.৩৯ টাকা ঋণাত্মক।








