দর বাড়ার শীর্ষে মিউচুয়াল ফান্ড

প্রচ্ছদ » Uncategorized » দর বাড়ার শীর্ষে মিউচুয়াল ফান্ড

mutual-fundপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রবিবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড। এই দিন শেয়ারটির দর বেড়েছে ৮০ পয়সা বা ১০ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, শেয়ারটি সর্বশেষ ৮ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ১৫৪ বারে ৬ লাখ ৬৯ হাজার ৯০টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫৮ লাখ ৪ হাজার টাকা।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ সাবমেরিন কেবল। এই কোম্পানিটির দর বেড়েছে ১৪ টাকা ১০ পয়সা বা ৯ দশমিক ৯৫ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ১৫৫ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ৩ হাজার ৬৪০ বারে ৪৮ লাখ ৪৫ হাজার ১৪৯টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭৫ কোটি ২৩ লাখ ২৩ হাজার টাকা।

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। এই দিন কোম্পানিটির দর বেড়েছে ২ টাকা ৪০ পয়সা বা ৯ দশমিক ৬৪ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ২৭ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ৭৭৭ বারে ১৯ লাখ ৮৮ হাজার ৬৮৬টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫ কোটি ৩৬ লাখ ৯০ হাজার টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সিটি জেনারেল ইন্স্যুরেন্স, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, বাংলাদেশ শিপিং করপোরেশন, দেশগার্মেন্টস, আনলিমা ইয়ার্ন, লিবরা ইনফিউশন ও রুপালী লাইফ ইন্স্যুরেন্স।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০