দর বাড়ার শীর্ষে বাংলাদেশ সাবমেরিন কেবল

প্রচ্ছদ » Uncategorized » দর বাড়ার শীর্ষে বাংলাদেশ সাবমেরিন কেবল

BSCCL.-Eপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে বাংলাদেশ সাবমেরিন কেবল। এই দিন শেয়ারটির দর বেড়েছে ১৩ টাকা ৮০ পয়সা বা ৯ দশমিক ৮৪ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, শেয়ারটি সর্বশেষ ১৫৪ টাকা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৪ হাজার ১৮২ বারে ১৯ লাখ ৯০ হাজার ৫৬৪টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২৯ কোটি ৭৮ লাখ ৪৪ হাজার টাকা।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে সোনার বাংলা ইন্স্যুরেন্স। এই কোম্পানিটির দর বেড়েছে ৪ টাকা ৪০ পয়সা বা ৯ দশমিক ৯১ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৪৮ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ৯৯৬ বারে ২৯ লাখ ৯ হাজার ৬৭৫টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৪ কোটি ১০ লাখ ৬২ হাজার টাকা।

সোনালী আঁশ গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। এই দিন কোম্পানিটির দর বেড়েছে ৪৮ টাকা ৪০ পয়সা বা ৭ দশমিক ৫০ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৬৯৩ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ১ হাজার ৩২২ বারে ৫২ হাজার ১১৮টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ৫৩ লাখ ৩৭ হাজার টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- স্টাইল ক্রাফট, রেনউইক যজ্ঞেশর, মুন্নু স্টাফলার্স, লিবরা ইনফিউশন, ইস্টার্ন লুব্রিকেন্টস, গ্লাক্সো স্মিথ ও বার্জার পেইন্টস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০