ফারইস্ট নিটিংয়ের কারখানায় আগুন : ক্ষতির মূল্যায়নের কাজ চলছে

প্রচ্ছদ » Uncategorized » ফারইস্ট নিটিংয়ের কারখানায় আগুন : ক্ষতির মূল্যায়নের কাজ চলছে

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের ফারইস্ট নিটিং এন্ড ডাইং এর কারখানায় আগুন লেগেছে। আগুন লাগার ঘটনায় বিমা প্রদানকারীদের কাছ থেকে বিমা দাবি চাইবে কোম্পানিটি। এর জন্য বর্তমানে ক্ষতির পরিমাণ মূল্যায়নের কাজ করছে কোম্পানিটি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রে জানা গেছে, গত শুক্রবার (১২ মে) কোম্পানিটির ২ নম্বর ভবনের দ্বিতীয় তলার ফিনিশিং বিভাগে আগুন লাগে। এ সময় বেশ কিছু ইন্ডাস্ট্রিয়াল উপাদান এবং যন্ত্রপাতি পুড়ে গেছে। যার মধ্যে রয়েছে ফিনিশড উপাদান, ফার্নিচার, কিছু যন্ত্রপাতিসহ বেশ কিছু কসমেটিক দ্রব্য ও মজুদ পণ্য।

এছাড়া কোম্পানিটির ওই ভবনের ৪ হাজার স্কয়ার ফিট জায়গা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে ঠিক কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো জানা যায়নি। এর জন্য কোম্পানিটি সঠিক ক্ষতির পরিমাণ মূল্যায়ন করছে; যা বিমা প্রদানকারিদের নিকট জমা দিবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০