ব্লক মার্কেটে ২০ কোটি টাকার লেনদেন
প্রচ্ছদ » Breaking News || Slider || আজকের সংবাদ » ব্লক মার্কেটে ২০ কোটি টাকার লেনদেন
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার ব্লক মার্কেটে ৯টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এসব কোম্পানির লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৪২ লাখ ৬২ হাজার শেয়ার। যার আর্থিক মূল্য ২০ কোটি ৬ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বিকন ফার্মা লিমিটেডের শেয়ার। কোম্পানিটির মোট ৭ কোটি ৬১ লাখ টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে।
লেনদেনে দ্বিতীয় অবস্থানে রয়েছে গ্রামীণফোন লিমিটেড। কোম্পানির ৫ কোটি ৫২ লাখ টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে।
ব্যাংক এশিয়া ব্লক মার্কেটে লেনদেনের তৃতীয় অবস্থানে রয়েছে। কোম্পানির ২ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ব্লকে লেনদেন করা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- অ্যাপেক্স ফুটওয়্যার, গ্লাক্সোস্মিথক্লাইন, রেনেটা, রূপালী ইন্স্যুরেন্স, এসকে ট্রিমস ও এস.এস স্টিল লিমিটেড।








