অর্থমন্ত্রী ও গভর্নরের সঙ্গে বৈঠক করবে ডিএসই

প্রচ্ছদ » Breaking News || Slider || বাজার বিশ্লেষন » অর্থমন্ত্রী ও গভর্নরের সঙ্গে বৈঠক করবে ডিএসই

Mustofa Kamal-Fazle Kabirপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: চলমান সংকট থেকে পুঁজিবাজারকে বের করে আনা এবং এই বাজারের উন্নয়নের লক্ষ্যে অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের সঙ্গে বৈঠকে বসতে চায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদ। আজ ৯ ডিসেম্বর, সোমবার অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের বৈঠকে এই সিদ্ধা

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র জানিয়েছে, আজকের বৈঠক থেকে ডিএসইর ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে অবিলম্বে অর্থমন্ত্রী ও গভর্নরের সঙ্গে সাক্ষাতের জন্য সময় চেয়ে আবেদন করার নির্দেশে দেওয়া হয়েছে।

উল্লেখ, দেশের পুঁজিবাজার স্মরণকালের সবচেয়ে খারাপ সময় পার করছে। মাত্র ১০ বছর আগে যে বাজারে দৈনিক লেনদেন হয়েছে ৮শ কোটি টাকার বেশি, সেই বাজারে লেনদেন নেমে এসেছে ৫শ কোটি টাকার নিচে। গতকাল রোববার ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল সাড়ে ৩শ কোটি টাকা; আজ লেনদেন ৩শ কোটির ঘরও পেরোতে পারেনি। আজ সোমবার ডিএসইতে প্রধান সূচক কমেছে ১ দশমিক ৩৫ শতাংশ, আর এর মধ্য দিয়ে তা গত ৩৯ মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমে এসেছে।

আজ দিনশেষে ডিএসইতে বাজার মূলধনের পরিমাণ দাঁড়িয়েছে ৩ লাখ ৪৪ হাজার কোটি টাকা, যা গত বছরের শেষ লেনদেন দিবস থেকে প্রায় ৪৪ হাজার কোটি টাকা কম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০