‘আমরা কি ফ্লাইওভার খেয়ে বাঁচব’

প্রচ্ছদ » জাতীয় » ‘আমরা কি ফ্লাইওভার খেয়ে বাঁচব’

mannaপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘দেশের মানুষের অবস্থা এমন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে যে পেঁয়াজ, আদা, লবণ, তেল কিনতে গিয়েও পণ্যের দাম নিয়ে চিন্তায় থাকতে হয়। সরকার টেলিভিশনে পদ্মা সেতুর স্প্যান দেখিয়ে বলে ব্যাপক উন্নয়ন হচ্ছে। আমার পেটে খিদের আগুন, আমার জীবন ওষ্ঠাগত, আর তারা (সরকার) পদ্মা সেতু ও ফ্লাইওভার দেখান। মনে হয় আমরা ফ্লাইওভার খেয়ে বেঁচে থাকব। এত বড় প্রতারণার রাজনীতি গত ৪৯ বছরে আমরা দেখিনি।’

গতকাল মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে সিটি করপোরেশন নির্বাচন বাতিল, প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ ও নতুন নির্বাচনের দাবিতে অবস্থান কর্মসূচিতে মাহমুদুর রহমান মান্না এসব কথা বলেন। আদর্শ নাগরিক আন্দোলন এ কর্মসূচির আয়োজন করে।

মাহমুদুর রহমান মান্না আরো বলেন, ‘এ সরকার আমাদের অধিকার কেড়ে নিয়েছে। জনগণের সঙ্গে প্রতারণা করেছে। এ সরকার উন্নয়নের নামে ভাঁওতাবাজি করছে। এ সরকার পণ্যের দাম বাড়িয়ে লুটপাটের রাজত্ব কায়েম করছে। আমি এর বিরুদ্ধে প্রতিবাদ করতে চাই। এখন প্রতিদিন খবরের কাগজে ছাপা হচ্ছে কত লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? প্রধানমন্ত্রী সামরিক বাহিনীর ওখানে গিয়ে বক্তব্য দেন, দেশে সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতি দমন করতে আমাকে সহযোগিতা করেন। আর দুর্নীতি হয় ব্যাংকে, ব্যাংকগুলো নিঃস্ব। দুর্নীতি হয়েছে শেয়ারবাজারে, মানুষ ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আমাকে বলেন তো, সামরিক বাহিনী কী করবে?’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০