২৩ ঘণ্টা পর সিলেটের সঙ্গে রেল যোগাযোগ চালু

প্রচ্ছদ » কোম্পানি সংবাদ » ২৩ ঘণ্টা পর সিলেটের সঙ্গে রেল যোগাযোগ চালু

 

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সাতগাঁও এলাকায় একটি তেলবাহী ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হওয়ার ২৩ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ চালু হয়েছে। ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামত শেষে রোববার (৮ নভেম্বর) বেলা ১১টার দিকে সিলেট থেকে ট্রেন চালু করা হয়।

রেলওয়ের সিনিয়র সাব এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার দুলাল চন্দ্র দাশ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কুলাউড়া ও আখাউড়া থেকে বগি মেরামতকারী ইঞ্জিন এসে লাইনের ওপর ছিটকে পড়া ওয়াগানগুলো সরিয়ে ট্রেনলাইন মেরামতের পর বেলা ১১টা থেকে ট্রেন চালু করা হয়েছে। সিলেট থেকে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন ছাড়া হয়েছে। তবে রেললাইনের কাজ আরও এক সপ্তাহ চলবে বলেও জানান এই রেল কর্মকর্তা।

এর আগে শনিবার (৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও রেল স্টেশনের কাছে চানমারী এলাকায় সিলেটগামী তেলবাহী ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হয়। এতে ওয়াগান থেকে বিপুল পরিমাণ জ্বালানি তেল পড়ে যায়। ওই দুর্ঘটনার পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ছিল।

পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ৮ই নভেম্বর, ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১