ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হচ্ছেন আবদুল ওয়াহ্হাব মিঞা
প্রচ্ছদ » স্বাস্থ্য » ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হচ্ছেন আবদুল ওয়াহ্হাব মিঞা
নিজস্ব প্রতিবেদক: প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার (এসকে সিনহা) অবর্তমানে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করছেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আবদুল ওয়াহ্হাব মিঞা। আজ মঙ্গলবার থেকে এক মাসের ছুটিতে যাচ্ছেন প্রধান বিচারপতি এসকে সিনহা।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার ছুটিকালীন সময়ে আবদুল ওয়াহ্হাব মিঞা ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছিলেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।
এ সংক্রান্ত প্রজ্ঞাপনটি বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার কাছে গতকাল রাত সাড়ে ১১টার দিকে পৌঁছেছে বলে জানা গেছে। আজ মঙ্গলবার সকাল ৯টা ৫ মিনিটে আপিল বিভাগের ১ নম্বর বিচারকক্ষে কার্যক্রম শুরু করে দায়িত্বরত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বাধীন ৫ সদস্যের বেঞ্চ। বেঞ্চের অন্য সদস্যরা হলেন, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি মোহাম্মদ ইমান আলী, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি মির্জা হোসেইন হায়দার।








