দর বৃদ্ধির শীর্ষে অগ্নি সিস্টেমস
প্রচ্ছদ » Uncategorized » দর বৃদ্ধির শীর্ষে অগ্নি সিস্টেমসপুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৫৮টির বা ৪১.৪৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে অগ্নি সিস্টেমসের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি।
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৬ জানুয়ারী) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগের কার্যদিবস অগ্নি সিস্টেমসের শেয়ারের ক্লোজিং দর ছিল ২৪ টাকায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ২৬.৪০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ২.৪০ টাকা বা ১০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে অগ্নি সিস্টেমস ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।
এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে কুইন সাউথ টেক্সটাইলের ১০ শতাংশ, ইউনিয়ন ব্যাংকের ১০ শতাংশ, বিডি থাই ফুডের ৯.৯১ শতাংশ, ফনিক্স ফাইন্যান্সের ৯.৯১ শতাংশ, ইউনিয়ন ইন্স্যুরেন্সের ৯.৯০ শতাংশ, মালেক স্পিনিংয়ের ৯.৮১ শতাংশ, ইয়াকিন পলিমারের ৯.৪৩ শতাংশ, মতিন স্পিনিংয়ের ৮.৮৬ শতাংশ এবং হা-ওয়েল টেক্সটাইলের শেয়ার দর ৮.৪৪ শতাংশ বেড়েছে।
পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ২৬ জানুয়ারী , ২০২২।








