বিলে মিলল পা বাঁধা যুবকের মরদেহ

প্রচ্ছদ » বিনোদন » বিলে মিলল পা বাঁধা যুবকের মরদেহ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার চান্দুরা ইউনিয়নের ভিটিকালীসিমা এলাকার ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন একটি বিল থেকে পা বাঁধা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ বছর হবে বলে জানিয়েছে পুলিশ। তবে এখনও পর্যন্ত তার পরিচয় জানা যায়নি।
বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আর্শাদ মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, সকালে ভিটিকালীসিমা এলাকার ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন একটি বিলে অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পা বাঁধা অবস্থায় মরদেহটি উদ্ধার করে। ওসি আরও জানান, শরীর থেকে চামড়া খসে পড়ায় নিহতের পরিচয় শনাক্ত করা যাচ্ছে না। শরীরে কোনো আঘাতের চিহ্ন আছে কিনা সেটিও বোঝা যাচ্ছে না। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১