শেষ কার্যদিবসে দেড় ঘন্টায় লেনদেন ২৩০ কোটি টাকা

প্রচ্ছদ » Uncategorized » শেষ কার্যদিবসে দেড় ঘন্টায় লেনদেন ২৩০ কোটি টাকা

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে চলছে লেনদেন। এদিন শুরু থেকেই ক্রয় প্রেসারে বাড়তে থাকে সূচক। এবং সোয়া এক ঘন্টা পর এর মাত্রা কমতে থাকে। বৃহস্পতিবার লেনদেন শুরুর প্রথম দেড় ঘন্টায় সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। আর টাকার অংকে লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা বেড়েছে। আলোচিত সময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ২৩০ কোটি টাকা।

আজকের দুপুরের বাজার বিশ্লেষণে দেখা গেছে, দুপুর ১২টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬০০৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩২০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৭ পয়েন্ট কমে অবস্থান করছে ২১৭৪ পয়েন্টে। এ সময় লেনদেন হওয়া ৩০৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩১টির, দর কমেছে ১২৮টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৪৯টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ২৩০ কোটি ৭১ লাখ ৮৬ হাজার টাকা।

এর আগের কার্যদিবস অর্থাৎ বুধবার দুপুর ১২টার দিকে ডিএসই ব্রড ইনডেক্স ১৯ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৫৯৮৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৯০ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১৩২২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করে ২১৭৬ পয়েন্টে। সে সময় টাকার অংকে লেনদেন হয়েছিলো ১৮৪ কোটি ৯১ লাখ ৫ হাজার টাকা।

এদিকে, দুপুর ১২টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক আগের দিনের চেয়ে ২৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১ হাজার ২৬৭ পয়েন্টে। এ সময় লেনদেন হওয়া ১৭১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৮টির, দর কমেছে ৭০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ৮ কোটি ৮১ লাখ ২২ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০